ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ ১০ মে রোজ শনিবার সকালে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের […]" /> প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ! - bdinsidenews
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালনগীতির সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই জাপা-গণ অধিকার সংঘর্ষে লাঠিচার্জ, আহত নুর-রাশেদসহ বহুজন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর শাহবাগে উল্লাস আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত, চট্টগ্রামে মিছিল-শোভাযাত্রা টাকা ছুড়ে দিয়ে ‘সন্ত্রাসী’ স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেপ্তার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘বুনইয়ানুন-মারসুস’ অভিযান। ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হারলো বাংলাদেশ। তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের যমুনায় অবস্থান কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ!

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ!

Reporter Name / ৯৮৯ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ ১০ মে রোজ শনিবার সকালে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষিদ্ধ এলাকার মধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টো রোড অন্তর্ভুক্ত রয়েছে।

এ সিদ্ধান্ত জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সমাবেশ বা মিছিল করলে তা বেআইনি হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, “সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় কোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো

সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দা ও পথচারীদের এই নিষেধাজ্ঞা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd