বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে ‘সন্ত্রাসী’ স্বামী সাজ্জাদ হোসেনকে (ছোট সাজ্জাদ) ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার রাত ১১টার দিকে নগরের চান্দগাঁও বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত ও জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক আজ রাতে প্রথম আলোকে বলেন, জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী […]" /> টাকা ছুড়ে দিয়ে ‘সন্ত্রাসী’ স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেপ্তার - bdinsidenews
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালনগীতির সম্রাজ্ঞী ফরিদা পারভীন আর নেই জাপা-গণ অধিকার সংঘর্ষে লাঠিচার্জ, আহত নুর-রাশেদসহ বহুজন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর শাহবাগে উল্লাস আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত, চট্টগ্রামে মিছিল-শোভাযাত্রা টাকা ছুড়ে দিয়ে ‘সন্ত্রাসী’ স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেপ্তার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ‘বুনইয়ানুন-মারসুস’ অভিযান। ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে হারলো বাংলাদেশ। তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের যমুনায় অবস্থান কর্মসূচি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে সভা সমাবেশ নিষিদ্ধ!

টাকা ছুড়ে দিয়ে ‘সন্ত্রাসী’ স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না গ্রেপ্তার

Khaborbd24 / ৪৬০ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে ‘সন্ত্রাসী’ স্বামী সাজ্জাদ হোসেনকে (ছোট সাজ্জাদ) ছাড়িয়ে আনার হুমকি দেওয়া তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার রাত ১১টার দিকে নগরের চান্দগাঁও বারইপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

বাকলিয়া থানার পরিদর্শক তদন্ত ও জোড়া খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা মোজাম্মেল হক আজ রাতে প্রথম আলোকে বলেন, জোড়া খুনের মামলায় সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়েছিলেন তামান্না।

গত ৩০ মার্চ বাকলিয়া অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে গুলি করলে দুজন নিহত হন। এই ঘটনায় নিহত একজনের মা বাদী হয়ে মামলা করেন। মামলায় সাজ্জাদ, তাঁর স্ত্রীসহ কয়েকজনকে আসামি করা হয়। পুলিশ ইতিমধ্যে মামলায় তামান্নাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। বায়েজিদ এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণসহ পাঁচ কারণে জোড়া খুনের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd